সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলফামারীতে গতকাল দুপুরে জঙ্গিবাদবিরোধী এক সমাবেশ হয়েছে। শহরের মশিউর রহমান ডিগ্রি কলেজ মাঠে ওই সমাবেশ অনুষ্ঠিত হয়। জেলা তথ্য দপ্তর আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাকীর হোসেন। এতে মশিউর রহমান ডিগ্রি কলেজের অধ্যক্ষ সারওয়ার মানিক সভাপতিত্ব করেন। আরও উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক মমতাজুল হক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুজার রহমান, সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল) ফিরোজ কবীর, জেলা তথ্য কর্মকর্তা মোজাম্মেল হক, নীলফামারী বড়মসজিদের খতিব সৈয়দ আশরাফুল হক প্রমুখ। বক্তারা যার যার অবস্থান থেকে জনমত গঠন করে সন্ত্রাস, নাশকতা ও জঙ্গিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।