সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানিকগঞ্জ সদর থানা চত্বরে গতকাল বিকেলে কমিউনিটি পুলিশিং সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সদর থানা-পুলিশ এ সমাবেশের আয়োজন করে। এতে মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে আলোচনা হয়। বিকেল চারটার দিকে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সদর থানার ওসি আমিনুর রহমান। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার জাকির হাসান, জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) জ্যেষ্ঠ সহকারী পুলিশ মো. শাহজাহান শেখ, মানিকগঞ্জ প্রেসক্লাবের সভাপতি গোলাম ছারোয়ার, কমিউনিটি পুলিশিং ফোরামের জেলা সভাপতি (ভারপ্রাপ্ত) আবুল হাসেম, সাধারণ সম্পাদক হবিবুর রহমান, দিঘী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মতিন বিশ্বাস প্রমুখ।
মানিকগঞ্জ প্রতিনিধি