সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বোচাগঞ্জে গত ৭ সেপ্টেম্বর স্কুলছাত্রী জাকিয়া সুলতানার (১৩) ওপর হামলাকারীর শাস্তির দাবি ও শিক্ষাপ্রতিষ্ঠানে বখাটে যুবক কর্তৃক নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে সচেতনতামূলক সমাবেশ হয়েছে। গতকাল বৃহস্পতিবার বোচাগঞ্জের সেতাবগঞ্জ সরকারি কলেজ, সেতাবগঞ্জ কামিল মাদ্রাসা ও সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চবিদ্যালয়ে পৃথকভাবে ওই সমাবেশ হয়। এর আগে গত বুধবার সেতাবগঞ্জ আইডিয়াল একাডেমি স্কুল, সেতাবগঞ্জ পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও সেতাবগঞ্জ মহিলা কলেজে পৃথক সমাবেশ হয়েছে। দিনাজপুর অফিস