সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণসংহতি আন্দোলনের নেতারা বলেছেন, বাংলাদেশে অনির্বাচিত সরকার প্রতিষ্ঠিত করা হয়েছে সাম্রাজ্যবাদী নীতি ও কর্মসূচি বাস্তবায়নের জন্য। তাঁরা ‘প্রহসনের’ নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদ অবিলম্বে ভেঙে দিয়ে গণতান্ত্রিক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন। গতকাল শুক্রবার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশে গণসংহতি আন্দোলনের নেতারা এ দাবি জানান। সমাবেশে সভাপতিত্ব করেন গণসংহতির প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। সমাবেশে বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় নেতা আবদুস সালাম, আবুল হাসান, বাচ্চু ভূঁইয়া, ফিরোজ আহমেদ প্রমুখ।