প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর বাউফলে শিক্ষার্থী ও অভিভাবকদের নিয়ে সমাবেশ করে গতকাল বুধবার দুপুরে বাউফল পৌরসভার প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার চূড়ান্ত মডেল টেস্টের ফলাফল ঘোষণা করা হয়েছে। বাউফল দাশপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত ওই সমাবেশে সভাপতিত্ব করেন আপেল মাহমুদ ফিরোজ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান। ফলাফল ঘোষণা করেন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা মঈনুল ইসলাম। অন্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা শিক্ষা কর্মকর্তা রিয়াজুল হক, প্রধান শিক্ষক আফরোজা ইয়াসমিন, সমাজসেবক ইব্রাহিম খলিল, রিয়াজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে মেধা তালিকার ১০ শিক্ষার্থীকে ইউএনও পুরস্কৃত করেন। বাউফল (পটুয়াখালী) প্রতিনিধি