প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাল্যবিবাহ নিয়ে সংবাদপত্রে প্রতিবেদন প্রকাশের পর জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নে বাল্যবিবাহবিরোধী সমাবেশ হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে উপজেলা প্রশাসনের উদ্যোগে আরংহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই সমাবেশ হয়। এতে ইউনিয়নের চর মল্লিকপুর, চান্দের হাওড়া, আরংহাটি ও হরিপুর গ্রামের বাসিন্দারা অংশ নেন। এতে বক্তৃতা করেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আবদুল ছালাম।