সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারী সদরের রামগঞ্জ উচ্চবিদ্যালয় মাঠে গতকাল বুধবার সকালে কমিউনিটি পুলিশিং ও সাম্প্রদায়িক সম্প্রীতি সমাবেশ হয়েছে। সদর উপজেলা কমিউনিটি পুলিশিং ও সদর থানা-পুলিশ ওই সমাবেশের আয়োজন করে।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর থানার ওসি বাবুল আক্তার। বক্তব্য দেন এসপি মো. জাকির হোসেন খান, পৌর মেয়র দেওয়ান কামাল আহম্মেদ, এএসপি মো. ফিরোজ কবির, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসচিব সফিকুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আবুজার রহমান, ভাইস চেয়ারম্যান আরিফা সুলতানা, রামগঞ্জ উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. শফিকুল ইসলাম প্রমুখ। সমাবেশে জঙ্গি, সন্ত্রাস, বাল্যবিবাহ, যৌতুক, উত্ত্যক্ত, মাদক ও জুয়া বন্ধে জনসচেতনতা বৃদ্ধি করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান বক্তারা। এ সময় সেখানে সব পুলিশ কর্মকর্তার মুঠোফোন নম্বর-সংবলিত লিফলেট বিতরণ করা হয়। নীলফামারী প্রতিনিধি