সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবন্ধিতা, প্রবীণ ব্যক্তি ও মাদকাসক্ত ব্যক্তিদের সার্বিক উন্নয়নের কার্যক্রমকে গতিশীল করার লক্ষ্যে বরিশালের গৌরনদী উপজেলা কারিতাস মিলনায়তনে গতকাল সোমবার সকালে সমাবেশ হয়। কারিতাস পরিচালিত মাহিলাড়া প্রবীণ হিতৈষী ক্লাবের সভাপতি কালিয়া দমন গুহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুব আলম। বিশেষ অতিথি ছিলেন কারিতাস বরিশাল অঞ্চলের পরিচালক ফ্রান্সিস ব্যাপারী, ক্যাথলিক চার্চের পুরোহিত ফাদার লরেন্স লেকাভালি গোমেজ ও উপজেলা রিপোর্টার্স ইউনিটির সহসভাপতি মো. খায়রুল ইসলাম।