সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সব শ্রেণি ও পেশার মানুষের মধ্যে বাল্যবিবাহ, যৌন হয়রানি ও মাদকের বিরুদ্ধে সচেতনতা তৈরি করার লক্ষ্যে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার উপজেলার মগটুলা ইউনিয়নে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. বদরুজ্জামান মামুন। এতে উপস্থিত ছিলেন ঈশ্বরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রাজীব কুমার সরকার, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা রিক্তা বেগম, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. ছফিউল্লাহ সরকার প্রমুখ। মগটুলা ইউনিয়ন পরিষদ সমাবেশের আয়োজন করে।