সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্যাসের মূল্যবৃদ্ধির তৎপরতার প্রতিবাদে গতকাল সোমবার নোয়াখালী শহরে মানববন্ধন ও সমাবেশ করেছে বাসদ (মার্ক্সবাদী)। সমাবেশে বক্তারা গ্যাসের মূল্যবৃদ্ধির চিন্তা থেকে সরকারকে সরে আসার আহ্বান জানান। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। বেলা ১১টায় শহরের টাউন হল মোড়ে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে সভাপতিত্ব করেন বাসদের (মার্ক্সবাদী) নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক দলিলের রহমান। বক্তব্য দেন জেলা কমিটির সদস্য বিটুল তালুকদার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সাধারণ সম্পাদক কাজী জহির উদ্দিন প্রমুখ।