সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কমিউনিটি পুলিশিংয়ের আয়োজনে গত শনিবার রাতে রংপুর নগরের কেল্লাবন্দ এলাকায় সমাবেশ হয়েছে। প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিং ৩ নম্বর ও ১০ নম্বর ওয়ার্ডের ছিটকেল্লাবন্দ ও বখতিয়ারপুর মহল্লা কমিটির সভাপতি খন্দকার আরব আলী। বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (এ সার্কেল) সাইফুর রহমান, কমিউনিটি পুলিশিং রংপুর বিভাগীয় কমিটির সদস্যসচিব সুশান্ত ভৌমিক, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ বি এম জাহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং রংপুর মহানগর কমিটির সভাপতি ইদ্রিস আলী প্রমুখ।