সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেয়েদের বিয়ের বয়স ১৮ বছর বহাল রাখার দাবিতে গতকাল মঙ্গলবার গাইবান্ধা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ নারী মুক্তি কেন্দ্র গাইবান্ধা জেলা শাখা। শহরের ১ নম্বর রেলগেট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। সংগঠনের জেলা শাখার সভাপতি রোকেয়া খাতুনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন সহসভাপতি সুভাসিনী দেবী, সাধারণ সম্পাদক নিলুফার ইয়াসমিন ও সদস্য শামীম আরা। বক্তারা অবিলম্বে বাল্যবিবাহ নিরোধ আইনের বিশেষ বিধান বাতিল এবং সেই সঙ্গে সামাজিক আন্দোলনের মাধ্যমে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। গাইবান্ধা প্রতিনিধি