প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিদ্যুতের মূল্যবৃদ্ধির প্রতিবাদে গতকাল শুক্রবার নারায়ণগঞ্জে বাসদ প্রতিবাদ সমাবেশ করেছে। শহরের ২ নম্বর রেলগেটে সৈয়দ আলী চেম্বারের সামনে ওই সমাবেশ হয়। জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, শ্রমিকনেতা সেলিম মাহমুদ প্রমুখ। পরে সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিণ করে। নারায়ণগঞ্জ প্রতিনিধি