প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আড়াইহাজারের শম্ভুপুরা উচ্চবিদ্যালয়ে ছাত্র ও অভিভাবক সমাবেশ হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয়ের মাঠে এ সমাবেশ হয়। এতে বিদ্যালয় ব্যবস্থাপনা পর্ষদের সদস্য আবদুল নোমান মাহমুদ আলমগীর সভাপতিত্ব করেন। সমাবেশে প্রধান অতিথি ছিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম। আরও বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বেগম জোসনা খাতুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মতিয়ার রহমান, সাইফুল ইসলাম প্রধান, মোজাম্মেল হক প্রমুখ। সভায় বিদ্যালয়ের ২০১৭ সালের ১৯৮ জন এসএসসি পরীক্ষার্থীকে বিদায় জানানো হয়।