প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রংপুর নগরের খটখটিয়া এলাকায় গতকাল মাদক, সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী সমাবেশ হয়েছে। সিটি করপোরেশনের ৪ ও ৫ নম্বর ওয়ার্ডের খটখটিয়া এলাকাবাসীর আয়োজনে এ কর্মসূচির আয়োজন করা হয়। বেলা ১১টায় খটখটিয়া উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এ সমাবেশে প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার মিজানুর রহমান। সভাপতিত্ব করেন কমিউনিটি পুলিশিংয়ের খটখটিয়া এলাকা কমিটির সভাপতি মোস্তাফিজার রহমান। আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে এলাহী, অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল-এ) সাইফুর রহমান, কোতোয়ালি থানার ওসি এ বি এম জাহিদুল ইসলাম, কমিউনিটি পুলিশিং জেলা কমিটির সদস্যসচিব সুশান্ত ভৌমিক প্রমুখ। পুলিশ সুপার বলেন, কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যরা সঠিকভাবে প্রশাসনকে সহযোগিতা করলে প্রত্যেক এলাকা অপরাধমুক্ত করা সম্ভব হবে।