প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দাবি সপ্তাহ পালন উপলক্ষে ফরিদপুরে সমাবেশ হয়েছে। গতকাল সোমবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কে ফরিদপুরের মধুখালী উপজেলার মাঝকান্দিতে এ সমাবেশ হয়। জোট মহাজোটের বাইরে মুক্তিযুদ্ধের চেতনায় গণতান্ত্রিক শক্তির মোর্চা গড়ে তোলা, সুন্দরবন বাঁচাও, কৃষকের ন্যায্য মূল্য প্রদান, সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদ নির্মূল করাসহ ৭ দফা দাবিতে এই দাবি সপ্তাহ পালন করছে সিপিবি। সমাবেশে জেলা সিপিবির সাবেক সভাপতি কানাই গাঙ্গুলীর সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি রফিকুজ্জামান, সাধারণ সম্পাদক অরুণ কুমার শীল, ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় নেতা আবদুল মালেক সিকদার, শামসুর রহমান, পার্থ কর্মকার প্রমুখ। ফরিদপুর অফিস