সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনার দিঘলিয়া উপজেলার সুগন্ধী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গতকাল মঙ্গলবার নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জেলা তথ্য কার্যালয় আয়োজিত এ কর্মসূচিতে নারীর ক্ষমতায়ন-অধিকার, স্বাস্থ্য, শিক্ষা, স্যানিটেশন, সন্ত্রাস-জঙ্গিবাদ প্রতিরোধ, আশ্রয়ণ, ঘরে ঘরে বিদ্যুৎ সরবরাহের বিষয়ে আলোচনা করা হয়। স্বাগত বক্তব্য দেন জেলা তথ্য কার্যালয়ের উপপরিচালক ম. জাভেদ ইকবাল। আরও বক্তব্য দেন খুলনা পিআইডির জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা জিনাত আরা আহমেদ, উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তা সাহেলা পারভীন প্রমুখ।