সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে গতকাল মাদকবিরোধী সমাবেশ ও প্রীতি বিতর্ক অনুষ্ঠিত হয়। রংপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের উদ্যোগে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য এ কে এম নূর-উন-নবী। সভাপতিত্ব করেন শিক্ষক সমিতির সভাপতি তুহিন ওয়াদুদ। অনুষ্ঠানে অন্যদের মধ্যে আলোচনা করেন শিক্ষক ফেরদৌস রহমান এবং মাদকদ্রব্য কার্যালয়ের উপপরিচালক দিলারা রহমান। ক্যাম্পাসের স্বাধীনতা স্মারক চত্বরে সমাবেশের শুরুতে প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে ‘মাদকাসক্তই তরুণ সমাজের বিচ্যুতির কারণ’ শীর্ষক প্রীতি বিতর্ক হয়।