প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ পৌর কর্মকর্তা-কর্মচারীদের সরকারি কোষাগার থেকে বেতন প্রাপ্তি এবং পেনশন প্রথা চালুর দাবিতে টাঙ্গাইলের ১১টি পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা সমাবেশ করেছেন। গতকাল শনিবার দুপুরে টাঙ্গাইল পৌরসভা মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন মিউনিসিপ্যাল অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ম্যাব) সহসভাপতি এবং টাঙ্গাইল পৌরসভার মেয়র জামিলুর রহমান। পৌরসভার নির্বাহী প্রকৌশলী মির্জা আরিফ এতে সভাপতিত্ব করেন। সমাবেশে বক্তব্য দেন বাসাইল পৌরসভার মেয়র মো. মজিবর রহমান, ভূঞাপুর পৌরসভার মেয়র মাসুদুল হক, ঘাটাইলের মেয়র মো. শহীদুর রহমান প্রমুখ। টাঙ্গাইল পৌরসভার সহকারী প্রকৌশলী শিব্বির আহমেদকে সভাপতি এবং বাসাইল পৌরসভার সচিব আব্দুস সালামকে সাধারণ সম্পাদক করে টাঙ্গাইল জেলা পৌরসভা কর্মকর্তা-কর্মচারী সমিতি গঠন করা হয়।