সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৌলভীবাজারের কমলগঞ্জে গতকাল বুধবার আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপজেলা সমাবেশ-২০১১ অনুষ্ঠিত হয়েছে। বেলা ১১টায় উপজেলা আনসার ভিডিপি কার্যালয়সংলগ্ন মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা আনসার ভিডিপি ব্যাংকের ব্যাবস্থাপক মো. শাহ আলমের সভাপতিত্বে সমাবেশে আনসার ভিডিপির মৌলভীবাজার জেলা কমান্ড্যান্ট মো. মাহবুবুল আলম, শ্রীমঙ্গল উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা এ এন এম ওয়াহিদুজ্জামান ও কমলগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ প্রমুখ উপস্থিত ছিলেন।