সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইউনিয়ন পর্যায়ে মৎস্য চাষপ্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুনামগঞ্জের ধরমপাশা উপজেলা মৎস্য কার্যালয়ের উদ্যোগে গতকাল রোববার সকালে সেলবরষ ইউনিয়ন পরিষদ (ইউপি) প্রাঙ্গণে মৎস্য চাষের ফলাফল প্রদর্শন ও চাষি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে ওই ইউনিয়নের ৬০ জন মৎস্যচাষি অংশ নেন।উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন সেলবরষ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আলী আমজাদ। বক্তব্য দেন ইউপি চেয়ারম্যান মো. ফেরদৌসুর রহমান, মৎস্যচাষি খালিদ মো. ভাওয়ালী, প্রকল্পের ইউনিয়ন প্রতিনিধি (লিফ) মো. নাজিম উদ্দিন প্রমুখ।