প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টার দিকে উপজেলার ধানগড়ায় ইউনিভার্স একাডেমির উদ্যোগে আয়োজিত এ সমাবেশে সভাপতিত্ব করেন একাডেমির ব্যবস্থাপনা পরিচালক আবু ইউছুফ জাকারিয়া। সমাবেশে উপস্থিত ছিলেন রায়গঞ্জ উপজেলা সদর ধানগড়া মহিলা কলেজের অধ্যক্ষ গোলাম মোস্তফা সরকার, ধানগড়া মডেল উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি হযরত আলী সরকার, সাবেক সভাপতি কামরুল ইসলাম সরকার প্রমুখ।