প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সুনামগঞ্জের ধরমপাশা উপজেলার মধ্যনগর থানা শাখার উদ্যোগে গতকাল মঙ্গলবার দুপুরে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মধ্যনগর বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত সমাবেশে সভাপতিত্ব করেন সিপিবির মধ্যনগর থানা শাখার সভাপতি মো. মৌজ আলী। এতে বক্তৃতা করেন সিপিবির সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সিপিবির নেত্রকোনা জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক খন্দকার আনিছুর রহমান, সিপিবির সদস্য জেসমিন আক্তার, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলা সংসদের সভাপতি রইসুজ্জামান, সুনামগঞ্জ সরকারি কলেজ সংসদের সাধারণ সম্পাদক দ্বিপাল ভট্টাচার্য প্রমুখ।