প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নওগাঁর রানীনগর উপজেলার বালিকা বিদ্যালয় প্রাঙ্গণে গতকাল শনিবার সকালে উপজেলার বিভিন্ন মসজিদ ও মাদ্রাসার ইমাম, মুয়াজ্জিন, ওলামা, মাশায়েখদের এক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক ইউনুস আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাংসদ ইসরাফিল আলম। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুক্তিযোদ্ধা মো. শহিদুল্লাহ মিয়া, রানীনগর ইমাম সমিতির সভাপতি মাওলানা আবুল হোসেন, সাধারণ সম্পাদক মাওলানা কাজী মোজাফ্ফর হোসেন প্রমুখ।