সমাবেশ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুর উপজেলায় ‘মর্যাদায় গড়ি সমতা’ স্লোগানে নারীর প্রতি প্রচলিত দৃষ্টিভঙ্গি পরিবর্তনের লক্ষ্যে গতকাল শনিবার সমাবেশ হয়েছে। টাউন ক্লাব পাবলিক লাইব্রেরি মহিলা ডিগ্রি কলেজ চত্বরে একটি অনুষ্ঠান হয়। বেসরকারি সংস্থা শেরপুর মৈত্রী পল্লি উন্নয়ন সংগঠন ও মানুষের জন্য ফাউন্ডেশন এর আয়োজন করে। অনুষ্ঠানে কলেজের অধ্যক্ষ স ম হাফিজুল ইসলাম সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন শেরপুর পৌরসভার মেয়র আবদুস সাত্তার। আরও বক্তব্য দেন মৈত্রী পল্লি উন্নয়ন সংগঠনের নির্বাহী পরিচালক আবদুস সাত্তার, প্রকল্প কর্মকর্তা সাইফুল ইসলাম প্রমুখ। পরে বগুড়ার কাহালু থিয়েটারের পরিবেশনায় মর্যাদায় গড়ি সমতা নাটক মঞ্চস্থ হয়।