সমাবেশ অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার সলঙ্গা থানা কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার বিকেলে সলঙ্গা থানা-সংলগ্ন গোহাটা মাঠে সমাবেশে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার শাহিনুর আলম খান। সলঙ্গা থানা কমিউনিটি পুলিশিংয়ের আহ্বায়ক আলাউদ্দিন সরকারের সভাপতিত্বে ও সলঙ্গা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কে এম শামসুদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন রায়গঞ্জ সার্কেলের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার মোতাহার হোসেন, সলঙ্গা থানার ওসি আবদুর রফিক, হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি আবদুল কাদের জিলানী, সলঙ্গা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান, সিরাজগঞ্জ জেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার (অর্থ) গাজী আলী আশরাফ প্রমুখ। সমাবেশে সলঙ্গা থানার ছয়টি ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্যসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। পরে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।