সমাবেশ অনুষ্ঠিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুন্সিগঞ্জ সদর উপজেলার মুক্তারপুরে কমিউনিটি পুলিশিংয়ের সমাবেশ হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. মোস্তাফিজুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষক লীগ সভাপতি মহসিন মাখন, টিআই (প্রশাসন) সদর ট্রাফিক শাহাদাত হোসেন, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী প্রমুখ। সমাবেশে সভাপতিত্ব করেন মুক্তারপুর ট্রাফিক কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবুল কাশেম। সভায় ট্রাফিক আইন মেনে চলা এবং যানজট নিরসনে নিজ নিজ স্থান থেকে কাজ করার আহ্বান জানানো হয়।