প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলায় আনসার ও ভিডিপির সমাবেশ গতকাল সোমবার আইয়ুবপুর ইউনিয়ন পরিষদ চত্বরে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের উদ্যোগে সমাবেশে উপজেলা ভারপ্রাপ্ত আনসার ও ভিডিপি কর্মকর্তা রীনা রানী দাসের সভাপতিত্বে জেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মো. মাহবুবুর রহমান প্রধান অতিথি ছিলেন। এতে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্য আনসার ও ভিডিপির তিন সদস্য মো. কামাল হোসেন, কুলসুম বেগম ও শায়লা আক্তারকে বাইসাইকেল ও সেলাই মেশিন উপহার দেওয়া হয়।