সমাবেশ আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ সোমবার বেলা সাড়ে তিনটায় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করা হয়েছে। এক বিজ্ঞপ্তিতে তেল-গ্যাস কমিটি জানায়, সুন্দরবন ধ্বংস করে রামপালে ভারত থেকে আমদানি করা কয়লায় বিদ্যুৎকেন্দ্র স্থাপনের ষড়যন্ত্র দীর্ঘদিন ধরেই করে আসছে সরকার। বিভিন্ন রাজনৈতিক ও পরিবেশবাদী সংগঠন, পরিবেশ বিশেষজ্ঞরা ‘এ উদ্যোগে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে, দেশের মারাত্মক ক্ষতি হবে, বিদ্যুৎ উৎপাদনের বহু বিকল্প রয়েছে কিন্তু সুন্দরবনের কোনো বিকল্প নেই’ বলে চিৎকার করলেও সরকার এ উদ্যোগ থেকে পিছপা হচ্ছে না। ইতিমধ্যে সুন্দরবনের শ্যালা নদীতে ফার্নেস তেলবাহী জাহাজডুবিতে সুন্দরবন ধ্বংসের সূচনা হয়েছে।