প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার গাজীপুর জেলা শহরে সমাবেশ ও শোভাযাত্রা হয়েছে। জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী সংগঠনের নেতাদের অংশগ্রহণে শিববাড়িতে সকালে সমাবেশ হয়। এতে ক্ষুদ্র নৃগোষ্ঠীর নেতা সুরেন্দ্র চন্দ্র বর্মণ সভাপতিত্ব করেন। সমাবেশ শেষে দিবসের কর্মসূচি উদ্বোধন করেন আইনজীবী আসাদুল্লাহ বাদল। বক্তব্য দেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিকাশ বর্মণ, দিনেশ কিশোর বর্মণ, রূপচান বর্মণ, কোচ রুবেল মণ্ডল প্রমুখ। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা শিববাড়ি থেকে শুরু হয়ে জেলা প্রশাসন চত্বরে গিয়ে শেষ হয়। সমাবেশে বক্তারা আদিবাসীদের সাংবিধানিক স্বীকৃতিসহ বিভিন্ন দাবি জানান।