সমাবেশ করতে না দিলে অবরোধ কর্মসূচির চিন্তা বিএনপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিষেধাজ্ঞা সত্ত্বেও ২৫ অক্টোবর ঢাকায় সমাবেশ করার প্রস্তুতি নিচ্ছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট। তবে শেষ পর্যন্ত সমাবেশ করা সম্ভব না হলে ২৭ অক্টোবর থেকে পরবর্তী কর্মসূচি দিতে পারে তারা।
বিএনপির একাধিক নেতা জানান, ঢাকায় সমাবেশ করতে দেওয়া না হলে ২৭ অক্টোবর থেকে অবরোধ কর্মসূচি পালনের ব্যাপারে দলীয় ফোরামে আলোচনা হয়েছে। কোনো কোনো নেতা টানা তিন দিন হরতাল দেওয়ার কথাও বলেছেন। তবে কর্মসূচির বিষয়টি দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার ওপর ছেড়ে দেওয়া হয়েছে।
১৮-দলীয় জোটের শরিক দলের এক নেতা বলেছেন, যেকোনো মূল্যে ২৫ অক্টোবর সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সমাবেশ করতে না পারলে হরতাল বা অবরোধ দেওয়া হতে পারে।
১৯ ও ২০ অক্টোবর বিএনপির স্থায়ী কমিটি ও ১৮-দলীয় জোটের বৈঠকে ঢাকায় এই সমাবেশ করার সিদ্ধান্ত হয়। সমাবেশের অনুমতি চেয়ে বিএনপি ইতিমধ্যে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করেছে। তবে ২০ অক্টোবর থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে পুলিশ।