সমাবেশ পণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামে পণ্ড হয়েছে কাজী জাফর আহমদের নেতৃত্বাধীন জাতীয় পার্টির কর্মী সমাবেশ। গতকাল শুক্রবার দুপুরে চট্টগ্রামের মুসলিম ইনস্টিটিউট মিলনায়তনে সভা পণ্ড হওয়ার পর কাজী জাফর আহমদ বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলন করেছেন।
সংবাদ সম্মেলন করে এরশাদের জাতীয় পার্টির সমালোচনা করেন কাজী জাফর। এ সময় তিনি বলেন, ‘দেশে গণতন্ত্রের লেশমাত্র নেই। এরশাদের জাতীয় পার্টির মিছিল থেকে আমাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে, তাড়া তেড়ে আসতে চেয়েছে। অথচ পুলিশ নির্বিকার।’