সমাবেশ-পথসভা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘চালক-মালিক, যাত্রী-পথচারী ভাই ভাই—সড়ক দুর্ঘটনামুক্ত বাংলাদেশ চাই’ স্লোগান নিয়ে গতকাল বৃহস্পতিবার পাবনার ঈশ্বরদীতে জাতীয় নিরাপদ সড়ক দিবসে শোভাযাত্রা, সমাবেশ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।  সকালে ‘নিরাপদ সড়ক চাই’ ঈশ্বরদী শাখা আয়োজিত কর্মসূচির উদ্বোধন করেন ঈশ্বরদীর ইউএনও শাকিল মাহমুদ। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। এ সময় বক্তব্য দেন ঈশ্বরদী পৌরসভার সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, নিরাপদ সড়ক চাই কমিটির সভাপতি ববি সরদার, মুক্তিযোদ্ধা আবু সিদ্দিক প্রমুখ।