সমাবেশ-মিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারী ও কন্যাশিশু নির্যাতন প্রতিরোধে পরিবারের ভূমিকা সবচেয়ে বেশি। অথচ পরিবারেই নারী ও কন্যাশিশুরা বেশি নির্যাতনের শিকার হচ্ছে। বরিশালে অনুষ্ঠিত মানববন্ধনে এসব অভিযোগ করেন নারী নেতারা। আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে বাংলাদেশ মহিলা পরিষদ আয়োজিত মানববন্ধনে ওই অভিযোগ করা হয়। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় নগরের অশ্বিনী কুমার হল চত্বরে পরিবার হোক ‘নারী ও কন্যা শিশু নির্যাতন প্রতিরোধের দুর্গ’ এই শিরোনামে মানববন্ধন অনুষ্ঠিত হয়।