সমাবেশ-শোভাযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কাদের মোল্লার ফাঁসি কার্যকর করায় গতকাল শনিবার বিকেলে ভোলার সৃষ্টিতলায় সমাবেশ ও শহরে শোভাযাত্রা করেছে গণজাগরণ মঞ্চ। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকেল পাঁচটার দিকে শহরের বাংলা স্কুল মাঠের সৃষ্টিতলা গণজাগরণ মঞ্চে সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য দেন ব্যাঙ্কেরহাট স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. মহিউদ্দিন আহমেদ, জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি মোবাশ্বির উল্লাহ চৌধুরী, ভোলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার শফিকুল ইসলাম, ভোলা সৃষ্টিতলা গণজাগরণ মঞ্চের আহ্বায়ক সামস উল আলম প্রমুখ। পরে একটি শোভাযাত্রা বের হয়।  ভোলা অফিস।