সমাবেশ-স্মারকলিপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ খাদ্য পরিদর্শক সমিতির নেত্রকোনা শাখা নিয়োগবিধিতে পদোন্নতির মেয়াদ পাঁচ বছর বহাল রাখার দাবিতে গতকাল রোববার সমাবেশ করে। বেলা ১১টার দিকে শহরের মোক্তারপাড়া এলাকায় জেলা খাদ্য কর্মকর্তার কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী সমাবেশে সমিতির সভাপতি এস এম সালাহউদ্দিন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন ময়মনসিংহ বিভাগীয় কমিটির নির্বাহী সদস্য মো. হাসান তারিকুর রহমান, জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক গোলাম মুর্শিদ প্রমুখ।