সমাবেশ ২১ মার্চ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২১ মার্চ বাংলাদেশের মুক্তিযুদ্ধে অংশ নেওয়া বিশেষ গেরিলা বাহিনীর জাতীয় সমাবেশ করার ঘোষণা দিয়েছে ঐক্য ন্যাপ। মুক্তিযুদ্ধের সময় ন্যাপ-কমিউনিস্ট পার্টি-ছাত্র ইউনিয়নের সদস্যদের নিয়ে গঠিত হয়েছিল বিশেষ গেরিলা বাহিনী। গতকাল বুধবার সংগঠনের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক আসাদুল্লাহ্ তারেক এক বিবৃতিতে চলমান অস্থির, অনিরাপদ, আতঙ্ককবলিত সময়ে দেশি-বিদেশি স্বাধীনতাবিরোধী ও উগ্র মৌলবাদী জঙ্গিগোষ্ঠীর আক্রমণ রুখে দেওয়ার এবং গেরিলা বাহিনীর স্বীকৃতি ও মর্যাদা রক্ষায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তাঁরা স্বাধীনতা দিবসের আগে ২১ মার্চ বেলা তিনটায় কেন্দ্রীয় শহীদ মিনারের পাদদেশে মুক্তিযোদ্ধা-গেরিলা সমাবেশে গেরিলা মুক্তিযোদ্ধাদের উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। বিজ্ঞপ্তি|