সমাবেশে যোগ দিতে গিয়ে গুলিতে পোশাকশ্রমিক নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমাবেশে যোগ দিতে অন্য পোশাক কারখানার শ্রমিকদের ডাকতে যাওয়ার সময় গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর মেরুল বাড্ডায় সন্ত্রাসীদের গুলিতে এক পোশাকশ্রমিক নিহত হয়েছেন। নিহত মো. সোহাগ (২৫) পূর্ব রামপুরার রিভিয়েরা রিসোর্সে কাজ করতেন। এ সময় একজন পথচারীও গুলিবিদ্ধ হন।একই সময়ে দক্ষিণ বাড্ডায় সুপার ডায়িং অ্যান্ড থ্রেড নামের একটি কারখানায় ঢুকে এর ব্যবস্থাপনা পরিচালক আতিকুল ইসলামের দুই পায়ে গুলি করে সন্ত্রাসীরা। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছেন। এই কারখানার কর্মী মো. ইব্রাহিম জানান, তিনজন লোক কারখানায় এসে কথা বলতে বলতে আতিকুলকে গুলি করে পালিয়ে যায়। তবে কী নিয়ে কথা হচ্ছিল, তা তিনি বলতে পারেননি।