সমাবেশের জন্য শাপলা চত্বর চেয়েছে ১৮ দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ভবনধসের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার দাবি ও উদ্ধার অভিযানে সরকারের ব্যর্থতার প্রতিবাদে আজ মঙ্গলবার ঢাকাসহ সারা দেশে শোক র‌্যালি করবে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।একই দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে ৪ মে ঢাকায় সমাবেশ করবে বিরোধীদলীয় এই জোটটি। এর মধ্যে সমাবেশ করার জন্য মতিঝিলের শাপলা চত্বর চাওয়া হয়েছে। তবে সেখানে অনুমতি পাওয়া না গেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে সমাবেশ করবে তারা।এ উপলক্ষে গতকাল সোমবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে ১৮ দলের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন।বৈঠক শেষে খন্দকার মোশাররফ সাংবাদিকদের বলেন, শাপলা চত্বরে সমাবেশ করার অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশের কাছে আবেদন করা হয়েছে। তিনি বলেন, এর আগে শাপলা চত্বরে বিভিন্ন সংগঠনকে সমাবেশ করার অনমুতি দেওয়া হয়েছে। আশা করি, ১৮-দলীয় জোটকেও অনুমতি দেওয়া হবে।শ্রমিক দলের মিছিল: সাভারের ঘটনার প্রতিবাদে গতকাল সোমবার বিকেলে বিএনপির সহযোগী সংগঠন জাতীয়তাবাদী শ্রমিক দল নয়াপল্টনে বিক্ষোভ মিছিল করেছে। এতে নেতৃত্ব দেন শ্রমিক দলের সাধারণ সম্পাদক জাফরুল হাসান। ঢাকা মহানগরের বিভিন্ন প্রতিষ্ঠান ও কারখানার বিএনপি-সমর্থিত শ্রমিক সংগঠনগুলো এতে অংশ নেয়।