সমাবেশের তারিখ আবার পেছালো বিএনপি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের নির্ধারিত সমাবেশ কর্মসূচি আবার পিছিয়েছে বিএনপি। কাল রোববারের পরিবর্তে এই সমাবেশ আগামী সোমবার হবে বলে জানিয়েছেন দলটির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আজ শনিবার রাতে তিনি এ কথা জানান।
গত ২৯ জানুয়ারি ঢাকায় কালো পতাকা মিছিল ও বিক্ষোভ-সমাবেশ করতে না দেওয়ার প্রতিবাদের আজ সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয় বিএনপি। তবে বইমেলার উদ্বোধন ও বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব চলতে থাকায় কর্মসূচি পিছিয়ে রোববার করার ঘোষণা দেওয়া হয়। তবে রোববার ইজতেমার আখেরি মোনাজাত থাকায় আবারও কর্মসূচি পেছানো হয়েছে বলে জানান রিজভী আহমেদ। তারিখ পরিবর্তন হলেও স্থান অপরিবর্তিতই থাকছে বলে জানান তিনি।