সমারম্ভ অনুষ্ঠান শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হক বলেছেন, ‘প্যারামেডিকেলের মতো সারা দেশে প্যারাভেটেরিনারিয়ান তৈরি করা হবে। সরকার এ বিষয়ে উদ্যোগ নিচ্ছে। এর ফলে গ্রামের কৃষক ও খামারিরা সবচেয়ে বেশি উপকৃত হবে।’ গতকাল শনিবার চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের দুই দিনব্যাপী শিক্ষাবর্ষ সমারম্ভ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রাণিসম্পদমন্ত্রী এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের জমি-সংকট সমস্যার সমাধানও শিগগির করা হবে বলে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের আশ্বাস
দেন। সমারম্ভ অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম