প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার আদমদীঘি উপজেলা মৎস্যচাষি উন্নয়ন সমিতি গঠনের লক্ষ্যে উপজেলার হ্যাচারি মালিক, মৎস্যচাষি ও ক্ষুদ্র মৎস্যচাষিদের এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলার রিয়াদ ফিশ ফিড মিল চত্বরে এই আলোচনা সভা হয়। স্বর্ণপদকজয়ী বিশিষ্ট মৎস্য ব্যবসায়ী বেলাল সরদারের আহ্বানে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন আদমদীঘি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম খান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রফি আহম্মেদ, জিল্লুর রহমান, রতন কুমার কুণ্ড, বাদল মৈত্র, ইউনুস আলি, রেজাউল ইসলাম প্রমুখ।