সমিতি 'মরে গেছে' গাছও মারা পড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলার কুমারখালী পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির লাগানো অর্ধশতাধিক মেহগনি ও বকনগাছ সমিতির একাংশের নেতারা কেটে নিয়েছেন। ১২ বছর আগে লাগানো তরতাজা গাছগুলোকে কাগজেকলমে ‘মরা’ দেখিয়ে সেগুলো কেটে নেন তাঁরা। সমিতির কার্যক্রম না থাকার অজুহাতে এভাবে গাছ কাটায় সমিতির অপর অংশসহ এলাকাবাসীর মনে ক্ষোভ সৃষ্টি হয়েছে।
গত শনিবার বিকেলে সরেজমিনে দেখা যায়, পিঙ্গুইন এলাকায় রাস্তার দুই পাশের তরতাজা গাছগুলো কাটা হচ্ছে। কাটা গাছগুলোর সবুজ ডালপালা চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে আছে।
কুমারখালী গ্রামের জামশেদ আলী বলেন, ‘আমি প্রতিষ্ঠাকাল থেকে সমিতির সদস্য। অথচ আমার মতো সমিতির অনেককে না জানিয়ে গুটি কয়েক সদস্য গাছগুলো কাটছেন।’
সমিতির সাধারণ সম্পাদক আলালউদ্দিন আলী বলেন, ‘স্থানীয় সরকার বিভাগে একাধিকবার চিঠি লিখেও অনুমতি না পেয়ে সমিতির কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই আমরা গাছ কাটছি।’