সমিতির আন্দোলনের বিরুদ্ধে মঞ্চের সংবাদ সম্মেলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আনোয়ার হোসেনের পদত্যাগের দাবিতে শিক্ষক সমিতির ব্যানারে চলমান আন্দোলনের বিরোধিতা করে সংবাদ সম্মেলন করেছে শিক্ষক মঞ্চ। গতকাল বেলা দুইটায় সমাজবিজ্ঞান ভবনের লাউঞ্জে এ সম্মেলন হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক মানস কুমার চৌধুরী। উপস্থিত শিক্ষকেরা শিক্ষক সমিতির চলমান আন্দোলনকে অযৌক্তিক ও স্ববিরোধী বলে উল্লেখ করেন। শিক্ষক লাঞ্ছনার বিচারকে অকার্যকর করার পেছনে শিক্ষক সমিতির ভূমিকা রয়েছে বলে দাবি করা হয়। এ ছাড়া উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের কোনো যৌক্তিক এবং গ্রহণযোগ্য কারণও শিক্ষক সমিতি দাঁড় করাতে পারেনি বলে উল্লেখ করা হয়। প্রশাসনিক ভবন অবরোধ করে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের কাজে বাধা দেওয়াকে সংবিধানবিরোধী বলে অবহিত করেন তাঁরা। ভর্তি পরীক্ষার নীতিমালা লঙ্ঘনের যে অভিযোগ করা হয় উপাচার্যের বিরুদ্ধে, তা মিথ্যা বলে জানান উপস্থিত শিক্ষকেরা।তবে উপাচার্যকে তাঁর বক্তব্য সংযত, শালীন ও সংগতিপূর্ণ করার আহ্বান জানান উপস্থিত শিক্ষকেরা। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক নাসিম আখতার হোসাইন, দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক রায়হান রাইন প্রমুখ।