প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীতে গত বুধবার সন্ধ্যায় গণতান্ত্রিক আইনজীবী সমিতির নতুন জেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে দেবাহুতি চক্রবর্তী সভাপতি, মাহবুব রহমান সাধারণ সম্পাদক ও কমলাকান্ত চক্রবর্তীকে সাংগঠনিক সম্পাদক করে ২৫ সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়। তাঁদের মধ্যে ২১ জনের নাম ঘোষণা করা হয় এবং অপর ৪ জন সদস্যকে পরে কো-অপ্ট করা হবে। রাজবাড়ী জেলা বার অ্যাসোসিয়েশনের তৃতীয় তলায় অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের (অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল) প্রসিকিউটর ও বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সহসভাপতি জেয়াদ-আল-মালুম। সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি দেবাহুতি চক্রবর্তী। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন গণতান্ত্রিক আইনজীবী সমিতি ফরিদপুর জেলা শাখার আহ্বায়ক মানিক মজুমদার।