সমিতির দ্বন্দ্বে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটি বাসের সময় নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই জেলার বাস মালিক সমিতির মধ্যে দ্বন্দ্ব দেখা দিয়েছে। এর জের ধরে সিরাজগঞ্জ থেকে টাঙ্গাইলের ওপর দিয়ে ঢাকা, ময়মনসিংহ ও চট্টগ্রামের সব বাস চলাচল বৃহস্পতিবার বিকেল থেকে বন্ধ হয়ে গেছে। একই কারণে টাঙ্গাইল থেকে সিরাজগঞ্জের ওপর দিয়ে উত্তরবঙ্গগামী সব বাস চলাচলও বন্ধ হয়ে গেছে।টাঙ্গাইল জেলা কোচ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক রাশেদুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধু সেতু চালু হওয়ার পর থেকে আমাদের একটি বাস টাঙ্গাইল থেকে রাজশাহী পর্যন্ত চলাচল করছে। আমাদের সঙ্গে আলোচনা না করে সিরাজগঞ্জ মালিক সমিতি কয়েক দিন ধরে ওই পথে একটি গাড়ি চালু করে। তা-ও আবার আমাদের বাসটির সময়ের সঙ্গে সংযোজন করে সেটি চলছে। তা ছাড়া সিরাজগঞ্জের শ্রমিকেরা বিভিন্ন শাখা কমিটির নামে আমাদের গাড়ি থেকে অতিরিক্ত চাঁদা আদায় করে থাকে। এসবের প্রতিবাদ করায় আমাদের শ্রমিকদের তারা মারধর করে। এ কারণে টাঙ্গাইলের শ্রমিকেরা পাল্টা অবস্থান নেওয়ায় বাস চলাচল বন্ধ রয়েছে। আমরা মীমাংসার পক্ষে রয়েছি। কিন্তু তারা মীমাংসায় আসছে না।’সিরাজগঞ্জ জেলা কোচ বাস মালিক সমিতির সভাপতি জিন্নাহ আলমাজি বলেন, ‘টাঙ্গাইলের মালিক ও শ্রমিকেরা বড় সংগঠন। তাই তারা সিরাজগঞ্জ-ঢাকা সড়কে আমাদের বাস চলাচলে মাঝেমধ্যেই বাধা দিয়ে থাকে। রাজশাহী সড়কে তাদের বাসটি আমাদের বাসটির আগে বা পরে চলাচলের জন্য বলা হলেও তারা মানেনি। অন্যায়ভাবে তারা টাঙ্গাইলের ওপর দিয়ে সিরাজগঞ্জের সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে।’