প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা শিক্ষা বোর্ড কর্মচারী সমিতির ১২তম নির্বাচনে মো. আবদুল খালেক সভাপতি ও সৈয়দ মকবুল আহাম্মদ সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ১০ সদস্যবিশিষ্ট ওই কমিটির সদস্যরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। কমিটির অন্যান্য পদে নির্বাচিত ব্যক্তিরা হলেন সহসভাপতি আবদুর রশীদ, যুগ্ম সাধারণ সম্পাদক ইমাম হোসেন ও জামশেদ আলম চৌধুরী, সাংগঠনিক সম্পাদক হুমায়ুন মিয়া, কোষাধ্যক্ষ আবদুর রব, দপ্তর ও ক্রীড়া সম্পাদক বিজন কুমার চৌধুরী, নির্বাহী সদস্য জাহাঙ্গীর আলম ও জয়নাল আবেদীন।