প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ মৎস্য উন্নয়ন করপোরেশনের (বিএফডিসি) বরগুনার পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির দ্বিবার্ষিক নির্বাচন গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। বিকেলে পাথরঘাটা বিএফডিসি মৎস্য আড়তদার সমিতির প্রধান নির্বাচন কমিশনার বাবুরাম কর্মকার ফল ঘোষণা করেন। এতে সভাপতি পদে নূরুল আমিন মুন্সী ও সাধারণ সম্পাদক পদে জাহাঙ্গীর হোসেন জমাদ্দার নির্বাচিত হয়েছেন।