প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা বাজার বণিক সমবায় সমিতির ত্রিবার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। গত শুক্রবার সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সমিতির কার্যালয়ে ভোট গ্রহণ করা হয়। নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আলী হায়দার আব্বাসী বলেন, ১৭৯ জন ভোটারের মধ্যে ১৭৫ জন ভোট দেন। নির্বাচনে সভাপতি পদে আবদুল হালিম খান, সহসভাপতি পদে জাহাঙ্গীর আলম ও সাধারণ সম্পাদক পদে টি এম কামরুজ্জামান নির্বাচিত হয়েছেন। এ ছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় সমিতির পরিচালকের তিনটি পদে নির্বাচিত হয়েছেন শাহ আলম, মুরারী চন্দ্র মহন্ত ও আবুল কালাম আজাদ।