সমিতির নির্বাচন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা সমিতির কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সভাপতি হিসেবে একাডেমিক শাখার সহকারী রেজিস্ট্রার শামছুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হিসেবে রেজিস্ট্রার অফিসের সহকারী রেজিস্ট্রার মোতাহার হোসেন নির্বাচিত হয়েছেন। কর্মকর্তা সমিতির ১৫ সদস্যবিশিষ্ট এ কার্যনির্বাহী পরিষদ নির্বাচনে সহসভাপতি মিজানুর রহমান মজুমদার ও ওমর আলী, যুগ্ম সম্পাদক আবদুল মালেক মিয়া, কোষাধ্যক্ষ কবির হোসেন, প্রচার ও দপ্তর সম্পাদক আঞ্জুরুল হক, সাংস্কৃতিক সম্পাদক শাহেদ হোসেন, মহিলাবিষয়ক সম্পাদক শামীমা আক্তার নির্বাচিত হয়েছেন। নির্বাচন কমিশনার নওয়াব আলী খান গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।